রাজধানীর মোহাম্মদপুরে একটি ছাত্রীনিবাসের সামনে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার রাত ১১টার দিকেজাকির হোসেন রোডের মোহনা ছাত্রীনিবাসের সামনে এ ঘটনা ঘটে।
মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম জানান, জাকির হোসেন রোডের মোহনা ছাত্রীনিবাসের সামনে রাত ১১টার দিকে দুর্বৃত্তরা চারটি চকলেট বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
তবে কে বা কারা এবং কি উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। এ ঘটনায় কোন হতাহতের খবরও পাওয়া যায়নি।
ঢাকা, ২৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





