রাজধানীর খিলগাঁওয়ের মেড়াদিয়া বাঁশ পট্টি এলাকায় ডিবির রমনা জোনাল টিম এর সাথে বন্দুকযুদ্ধে অজ্ঞত (৩৫) এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (১৮জুন) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মঈনুল ইসলাম জানান, খিলগাঁও থানার পুলিশ তাকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দারিত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরদেহটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এমআর