নেত্রকোনায় পৌর শহরে বলাইনগুয়া থেকে ৩০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (০৭ নভেম্বর) রাতে তাদের আটক করা হয়। এরপর জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার (০৮ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের সামনে তাদের উপস্থিত করা হয়।

তিন মাদক ব্যবসায়ী হলেন- তানভীর, সালাম ও সিদ্দিক।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে বলাইনগুয়া গ্রাম অভিযান চালানো হয়। এসময় ৩০০ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।

এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বিকেলে তাদের আদালতে পাঠানো হবে।

এমই