ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের ওপর ইসরায়েলি বাহিনীর মানবতাবিরোধী বর্বরতার প্রতিবাদে মানববন্ধন করেছে বগুড়া ফেসবুক ফ্রেন্ডস সোসাইটি।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া শহরের সাতমাথায় মানববন্ধন পালিত হয়।

মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব মীর্জা সেলিম রেজা, দৈনিক সাতমাথার বার্তা সম্পাদক এফ শাহাজাহান, নয়াদিগন্ত পত্রিকার বগুড়া ব্যুরোপ্রধান আতাউর রহমান মিলন, বগুড়া সংস্কৃতিকেন্দ্রের সাধারণ সম্পাদক আবুল কাসেম আমিন, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ মন্ডল।

এছাড়া, ওই মানববন্ধনে ফেসবুক ফ্রেন্ডস সোসাইটির আহ্বায়ক মোস্তফা মোঘল, ইউজার সাইফুল্লাহ সাকী, মাহমুদুল হাসান, রাসেল রবি, শরিফুল ইসলাম সবুজসহ বিপুলসংখ্যক ফেসবুক ইউজার মানববন্ধনে উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে ফিলিস্তিনিদের ওপর বর্বর হামলা বন্ধের চাপ সৃষ্টি করতে বিশ্বসম্প্রদায়ের প্রতি আহবান জানান।

ঢাকা, ১৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই