নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিয়ারসহ সোলায়মান মিয়া (২৮) ও আফজাল মিয়া (৩৩) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার ভোরে উপজেলার কোশাব এলাকার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়ক থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের বাড়ি পার্শ্ববর্তী সোনারগাঁও উপজেলার শিংলাব এলাকায়।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, ভোরে কোশাব এলাকার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে চেকপোস্ট বসায় পুলিশ।

সেখানে একটি মোটরসাইকেল থামিয়ে ২ আরোহীর দেহ তল্লাশি করে ১১ ক্যান বিয়ার পাওয়া যায়। পরে ওই ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

এসআই আরো জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। দুপুরে আসামিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।

ঢাকা, ১২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ