৭ নভেম্বর দলীয়ভাবে ‘বিপ্লব ও সংহতি দিবস’ পালনের জন্য সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চায় বিএনপি। অপর দিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছিলেন, ৭ নভেম্বর পালনে বিএনপিকে প্রতিহত করা হবে। এ নিয়ে উত্তেজনাকে কেন্দ্র করে সোম ও মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে সকল প্রকার সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

ডিএমপির উপকমিশনার মাসুদুর রহমান বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দল ৭ ও ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার জন্য অনুমতি চেয়েছে। এ দুই দিনে একসঙ্গে অনেক দলকে সমাবেশ করতে অনুমতি দেয়ার সুযোগ নেই। তাই কোনো রাজনৈতিক দলকেই সমাবেশ করার অনুমতি দেয়া হবে না।

জেড