বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে ৫টা ৫মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

তিনি বলেন, মহাখালীর খাজা টাওয়ারে আগুন লাগার ঘটনা ঘটেছে। ১৪ তলা ভবনটির ১৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আমাদের চারটি ইউনিট কাজ করছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলেও উল্লেখ করেন তিনি।

এমবি