ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক ড. পিয়াস করিমের মরদেহ আগামীকাল বুধবার শহীদ মিনারে নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন মরহুমের ছোট ভাই জহির করিম।

মঙ্গলবার বিকালে  তিনি এ বিষয়টি নিশ্চিত করেছেন।

ড. পিয়াস করিমের মরদেহ শহীদ মিনারে নেওয়ার কথা ছড়িয়ে পড়লে বিভিন্ন সংগঠন এর বিরোধিতা করে।

সংগঠনগুলোর মধ্যে রয়েছে ছাত্রলীগ, ছাত্র সংগ্রাম পরিষদ, গণজাগরণ মঞ্চ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা আইনজীবী পরিষদ, প্রজন্ম ৭১, জাতীয় গণতান্ত্রিক লীগ, বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম (বোয়াফ), বাংলাদেশ নারী মুক্তি আন্দোলন ও বাংলাদেশ রাইটার্স ফাউন্ডেশন।

ড. পিয়াস করিম সোমবার ভোর ৫টা ৩৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

জেআই