বুধবার রাজধানীর গুলশানের ক্রাউন প্লাজা হোটেলের বলরুমে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের ভৌগোলিক সীমানায় বসবাসরত সব নাগরিক সমান নাগরিক অধিকার ভোগ করেন। রাজনৈতিক সমঝোতার দলিল ‘জুলাই জাতীয় সনদে’ দেশের ভূখণ্ডের সর্বস্তরের মানুষের পরিচয় ‘বাংলাদেশি’ হিসেবে নির্ধারণে রাজনৈতিক দল ও অংশীজনরা সম্মত হয়েছেন বলেও দাবি করেন তিনি।
তার মতে, জাতীয় ঐক্য ও রাজনৈতিক অঙ্গীকার দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার অন্যতম ভিত্তি।
অনগ্রসর জনগোষ্ঠীর সাংবিধানিক সুরক্ষার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, উপজাতি ও বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা, বিকাশ ও সংরক্ষণে রাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, নারী ও শিশুদের কল্যাণে বিশেষ সুবিধা ও কোটা ব্যবস্থা রয়েছে। এসব ব্যবস্থার মাধ্যমে তাদের জাতীয় মূলধারার সঙ্গে সমতা আনার চেষ্টা করা হচ্ছে।
মন্ত্রী জাতিসংঘের ‘ইউনাইটেড নেশনস ডিক্লারেশন অন দ্য রাইটস অব ইনডিজিনাস পিপলস’ (UNDRIP)-এর প্রসঙ্গও তুলে ধরেন।
তিনি বলেন, ২০০৭ সালের ১৩ সেপ্টেম্বর গৃহীত এই সনদের ভোটাভুটিতে বাংলাদেশ ভোটদানে বিরত ছিল। বিশ্বের অনেক প্রভাবশালী রাষ্ট্রও এর বিরুদ্ধে অবস্থান নিয়েছিল বলে দাবি করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, UNDRIP বা আইএলও কনভেনশন-১৬৯ বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য নয় এবং বাংলাদেশ এর অংশীদারও নয়।
এস