সোমবার (১৯ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব উপলক্ষে একটি পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বক্তব্যের শুরুতে সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদের উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে। সংবিধানে যা আছে আমরা তা বাস্তবায়ন করেছি এবং ভবিষ্যতেও করব।’
তিনি বলেন, সংবিধানের ২৮ নম্বর অনুচ্ছেদে ধর্মের ভিত্তিতে কোনো নাগরিকের প্রতি বৈষম্য না করার বিধান রয়েছে। একইভাবে ৪১ নম্বর অনুচ্ছেদে প্রত্যেক নাগরিকের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন, উপাসনালয় পরিচালনা ও ধর্ম প্রচারের স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা কথায় নয়, কাজে বিশ্বাস করি।’
ধর্ম ও রাষ্ট্রের সম্পর্ক ব্যাখ্যা করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘হাসিনার সময় বলা হতো, “ধর্ম যার যার, উৎসব সবার”। কিন্তু আমরা বলি—ধর্ম যার যার, রাষ্ট্র সবার এবং রাষ্ট্রীয় নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।’
তিনি বলেন, প্রতিটি ধর্মের নিজস্ব বিশ্বাস ও আচার-অনুষ্ঠান রয়েছে। এসব বিশ্বাসের প্রতি অন্য ধর্মের মানুষেরও পূর্ণ শ্রদ্ধা থাকা উচিত।
শারদীয় দুর্গাপূজার ছুটি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী এবার সর্বোচ্চ ছুটির ব্যবস্থা নিশ্চিত করেছেন। ভবিষ্যতেও ছুটির ধারাবাহিকতা বজায় রাখার বিষয়ে সনাতন ধর্মাবলম্বীদের দাবি যথাসময়ে পূরণের আশ্বাস দেন তিনি।
পাশাপাশি পূজা উপলক্ষে সরকারি অনুদান ও বরাদ্দ ভবিষ্যতে আরও বাড়ানো হবে বলেও উল্লেখ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু সনাতন ধর্মাবলম্বী নয়, দেশের সব ধর্মের মানুষের নাগরিক অধিকার ও ধর্মীয় নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন ও সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।
এস











