প্রণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)’র ল্যাব প্রধান ডা. শাকিল আহমদ। পরে তাকে হোম আইসোলেশনে পাঠানো হয়েছে।
সেই সাথে রাঙ্গামাটি মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. জাকির হোসেনকে ল্যাবের ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার (২৭ মে ) দুপুরে বিআইটিআইডি পরিচালক অধ্যাপক ডা. আবুল হাসান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, করোনা ল্যাবের প্রধান ডা. শাকিল আহমদ করোনা পজেটিভ হওয়ায় তাকে হোম আইসোলেশনে পাঠানো হয়েছে। ডা. জাকির হোসেনকে ল্যাবের দায়িত্ব দেওয়া হয়েছে। করোনার পরীক্ষা শুরু হওয়ার পর থেকে তিনি ল্যাবের কাজে সহযোগিতা করছেন।
বিআইটিআইডি'র করোনা ল্যাব ও মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. শাকিল আহমেদ বলেন, করোনা পজেটিভ আসার পর হোম আইসোলেশনে রয়েছি। আপাতত তেমন কোন শারীরিক সমস্যা নেই। করোনা ল্যাবে আমার অবর্তমানে ডা. জাকির দায়িত্ব পালন করবেন।
এমবি





