গোপালগঞ্জে মোটরসাইকেলের চাপায় মাসুদ মিয়া (৮) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের সদর হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহত মাসুদ মিয়া ১২৬ নং পশ্চিম গোপালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র।

এলাকাবাসী জানান, বিকালে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল স্কুলছাত্র মাসুদ মিয়াকে চাপা দেয়। এতে সে মারাত্মক আহত হয়। পরে এলাকাবাসী উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় উত্তেজিত জনতা ঘাতক মোটরসাইকেলটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পরে পুলিশ গিয়ে আগুন নিভিয়ে ফেলে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন মোল্যা সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল চালক অনিককে (২২) আটক করেছে পুলিশ।

এমকে