ঢাকা শহরের ৪৬টি খালের মধ্যে বেদখল হওয়া ২৪টি খাল উদ্ধার ও অবশিষ্ট মৃত প্রায় ২২টি খাল সংস্কারের দাবি জানিয়েছে পরিবেশবাদী ফোরাম সিএলএনবি ও জলজলা কৃষিজমি বনভূমি রক্ষা আন্দোলন।
শুক্রবার সকালে বিশ্ব পানি দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকা শহরের চারপাশে বুড়িগঙ্গা, বালু, শীতলক্ষা, ধলেশ্বরী নদী শিল্পদূষণ ও অবৈধ দখলদার কবলে নদীগুলো এখন মৃতপ্রায়।
বৃহত্তর ঢাকার পরিবেশ, কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য জলাভূমি, খাল, নদী, বনভূমিকে অবৈধ দখল ও শিল্প দূষণ থেকে বাঁচাতে হবে।
বক্তারা আরও বলেন, ধলেশ্বরী নদীর সাথে তুরাগ-শীতলক্ষা নদী সংযোগস্থল সংস্কার, বালু-তুরাগ নদী সংযোগ ডুমনী-বোয়ালিয়া খাল সংস্কার, বুড়িগঙ্গা-তুরাগ নদী সংযোগ খাল নবাবগঞ্জ- হাজারীবাগ হাটকের খাল দখল মুক্ত ও সংস্কার, মিরপুর-রূপনগর খাল দখলমুক্ত ও সংস্কার করে ঢাকার পানি ও পরিবেশের উন্নয়ন হবে।
তারা বলেন, অতি সম্প্রতি ভারতে গজলডোবা বাঁধের কারণে দেশের তিস্তা নদী এখন মৃত প্রায়। যে কারণে দেশের উত্তরাঞ্চলে এখন পানির জন্য হাহাকার করছে এবং কৃষি সম্পদ এখন ধ্বংসের উপক্রম।
শাহাজাহান কবীর জহীরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সিএলএনবি’র চেয়ারম্যান হারুনূর রশিদ, ভূমিহীন সমিতির নেতা সুবল সরকার, গরীব মুক্তি আন্দোলনের শামসুজ্জামান মিলন, তিস্তা নদী রক্ষা সংগ্রাম কমিটির ফরিদুর ইসলাম ফরিদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা’র যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ জামিল,
সাম্যবাদী দলের নেতা শামসুদ্দীন, সংযুক্ত শ্রমিক ফেডারেশন নেতা আশরাফ সরকার, মানবাধিকার কর্মী এডভোকেট শেখ মো: জাকির হোসেন, সংযুক্ত মহিলা পরিষদ সভাপতি জান্নাত ফাতেমা, জাগো নারী ফাউন্ডেশন সভাপতি নূর-উন-নাহার মেরী, ওয়ার্কাস পার্টি নেতা হায়দার আলী, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ বাহারানে সুলতান বাহার প্রমুখ।
[b]ঢাকা, ২১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]
জাতীয়
বেদখলকৃত খাল উদ্ধার ও সংস্কারের দাবি
ঢাকা শহরের ৪৬টি খালের মধ্যে বেদখল হওয়া ২৪টি খাল উদ্ধার ও অবশিষ্ট মৃত প্রায় ২২টি খাল সংস্কারের দাবি জানিয়েছে পরিবেশবাদী ফোরাম সিএলএনবি ও জলজলা কৃষিজমি বনভূমি রক্ষা আন্দোলন





