চট্টগ্রামের লোহাগাড়া থানার আধুনগর ও কলাউজান এলাকায় অভিযান চালিয়ে দুই শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার পূর্ব কলাউজান এলাকার আবুল খায়েরের পুত্র আবদুল কুদ্দুস (৩৮) ও আধুনগর এলাকার আবুল হোসেনের পুত্র মো. ফারুক (২৭)।

লোহাগাড়া থানার পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা জামায়াত-শিবিরের নাশকতা মামলার আসামী। তারা দুইজনই দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে নাশকতায় নেতৃত্ব দিয়ে আসছেন।

ঢাকা, ৩ সেপ্টম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ