আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্য ও পরিবারকল্যান মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, ৫ জানুয়ারী যদি বাংলাদেশে নির্বাচন না হতো তাহলে বাংলাদেশে সামরিক শাসন আসতো। পাকিস্তান ও থাইল্যান্ডের মতো দেশে সেনা শাসন আসতো। গণতন্ত্র ধ্বংস হয়ে যেত।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দুরদর্শিতায় নির্বাচন হয়েছে বলেই আজ দেশে গনতন্ত্র রয়েছে। বিএনপি আন্দোলন ও নির্বাচনের ট্রেন মিস করেছে। দেশের অনেক জেলার মানুষ এখন বন্যার পানিতে ভাসসে। ঠিক সেই মুহুর্তে মানুষের পাশে না এসে আন্দোলনের হুমকি দিচ্ছে। আওয়ামী লীগ তাদের এই হুমকি ধামকিতে ভয় পায় না। আওয়ামী লীগ জনগনের দল।
বন্যা পিরিত মানুষের পাশে আওয়ামী লীগ তথা বর্তমান সরকার রয়েছে। তারা জ্বালাও পোড়াও নিয়ে ব্যস্ত আর সরকার জনগনের সেবায় নিয়োজিত রয়েছে। ২০১৯ সালের আগে দেশে কোন নির্বাচন অনুষ্ঠিত হবে না বলেও উল্লেখ করেন।
শনিবার সকালে মন্ত্রী সিরাজগঞ্জ সদর উপজেলার নদী ভাঙ্গন কবলিত এলাকা মেছড়া ইউনিয়নের দুর্গম চরের বিভিন্ন এলাকায় বন্যাদুর্গত মানুষদের মাঝে ত্রান বিতরন কালে এক শুভেচ্ছা বক্তব্যে এ কথা বলেন।
এসময় সিরাজগঞ্জের জেলা প্রশাসক বিল্লাল হোসেন, জেলা পুলিশ সুপার এস এম এমরান হোসেন, সিভিল সার্জন ডাঃ শামসুদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহম্মদ সালাহউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের উদ্যেগে দুস্থ মানুষদের চাল, ডাল তেল, শুকনা খাবার সহ নগদ অর্থ প্রদান করেন মন্ত্রী।
মন্ত্রী আরও বলেন, দেশের বন্যা দুর্গত মানুষদের পর্যাপ্ত ত্রান বিতরন করা হবে। বন্যা পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্থ স্কুল, কলেজ, মাদ্রাসা সহ সাধারন মানুষের পূর্নবাসনেও সরকার তাদের সহয়তা করবে। বন্যা দুর্গত মানুষদের উদ্দেশে আরও বলেন, ধর্যের সাথে বন্যা মোকাবেল করুন। কোন চিন্তা নেই। একটি লোকও না থেয়ে মরবে না। সরকার তাদের সাথেই আছে।
ঢাকা, ২৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





