যশোরের বেনাপোল স্থলবন্দর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বপন মোড়ল (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ মার্চ) বিকেল ৫টায় নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। তিনি ওই এলাকার নামাজ গ্রামের আমিন মোড়লের ছেলে।

মৃতের স্বজনরা জানান, স্বপন বিকেলে টেবিল ফ্যানের বাতাসে খেতের মশুর পরিস্কার করতে বিদ্যুতের সংযোগ দিচ্ছিলেন।

হঠাৎ বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ওএফ