ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ৪৮ জনই ঢাকার।
শুক্রবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩৩৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার হাসপাতালে ২৫৪ জন ও ঢাকার বাইরে ৮২ জন।
চলতি বছর এখন পর্যন্ত দুই হাজার ৪৯৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন দুই হাজার ১৫১ জন। মারা গেছেন ৮ জন।
উল্লেখ্য, গত বছর ২৮ হাজার ৪২৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন ও মারা যান ১০৫ জন।
এমআর





