কাজের প্রলোভনে বিভিন্ন সময়ে ভারতে পাচার হওয়া ছয় বাংলাদেশি তরুনীকে ট্রাভেল পারমিটে ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ।
সোমবার (১০ জুন) সন্ধ্যা ৬ টায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়।
ফেরত আসা বাংলাদেশিরা হলেন, গাইবান্ধার মুরসিদা বেগম(২১), সাতক্ষীরার রাবিয়া খান(২৩), বাগেরহাটের নিসাত আক্তার বৃষ্টি(২০), যশোরের কল্পনা গাজী(২৫),সাথি সরদার(২২) ও রহিমা খাতুন(১৮)।
জাস্টিস এন্ড কেয়ারের যশোর শাখার তথ্য ও অনুসন্ধ্যান কর্মকর্তা এবিএম মুহিত হোসেন কে জানান, সংসারে অভাব-অনটনের কারণে তিন বছর আগে এসব বাংলাদেশি তরুনীরা দালালের খপ্পরে পড়ে সীমান্ত পথে ভারতে যায়।
এ সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে। সেখান থেকে বোম্বায়ের নবজীবন নামে একটি শেল্টার হোমে তাদেরকে ছাড়িয়ে নিজেদের আশ্রয়ে রাখে।
পরে দু'দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগে ট্রাভেল পারমিট আইনে তাদের দেশে ফেরার ব্যবস্থা করা হয়।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, কাগজ পত্রের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে পোর্টথানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
নাছির/এএস





