চট্টগ্রামের পতেঙ্গা থানার কাটগড় ডেইলপাড়া এলাকায় নাহিদা আক্তার (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। শুক্রবার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে।

নাহিদা ভোলা জেলার সাহাব উদ্দিনের স্ত্রী। তিনি সিইপিজেডে একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন।

পতেঙ্গা কাটগড় ডেইলপাড়া কাদের সওদাগরের বাড়িতে ভাড়া থাকতেন তারা। শুক্রবার দুপুরে ঘরের বাঁশের খুঁটির সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।

তবে কি কারণে আত্মহত্যা করেছে সে বিষয়ে কিছুই জানা যায়নি। কাউকে সন্দেহ করছে না পরিবারের সদস্যরা।

পতেঙ্গা থানার এএসআই আজগর আলী বলেন, ডেইলপাড়া আকবর সওদাগরের ভাড়া বাসা থেকে নাহিদার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘট্নায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

কেএইচ