নয়াদিল্লি সফরে দেশের রোহিঙ্গা সংকট সমাধানে ভারতের আরও সমর্থন ও সহযোগিতা চাইবে বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন।

একাদশ জাতীয় সংসদে নির্বাচিত সরকারের নতুন পররাষ্ট্রুমন্ত্রী হিসেবে এই প্রথম ভারত সফর দিতে যাচ্ছেন তিনি। আজ রাতেই তিনি নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা হবেন।

সফর সম্পর্কে বলতে গিয়ে তিনি বাসস (বাংলাদেশ সংবাদ সংস্থা) কে জানান, সফরে অন্যান্য বিষয়ের পাশাপাশি রোহিঙ্গা সংকট দ্রুত সমাধানে আলোচনা হবে। তিনি আশা করেন ভারত রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা আরও বাড়িয়ে দেবে। এরই মধ্যে বাংলাদেশ প্রায় ১২ লক্ষের মতো রোহিঙ্গা আশ্রয় দিয়েছে যারা মিয়ানমারে জাতিগত নিধনের শিকার হয়ে পালিয়ে এসেছিল।

তিনি আরও বলেন, ৩০শে ডিসেম্বর নির্বাচন পরে ভারতই প্রথম দেশ ছিল যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিবাদন জানিয়েছে। বাংলাদেশ-ভারত সবসময়ই একে অপরের পাশে থাকে। আশা করছি এখনো পাবো। সূত্র: বাসস

জেড