ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন বলেছেন, সবাই যার যার জায়গা থেকে সচেতন হলেই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব।
শনিবার (১৩ জুলাই) সকালে খিলগাওঁয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, যে কোনো পরিস্থিতিতে নাগরিকদের পাশে আছে ডিএনসিসি।
স্ত্রীর সাদিকুর নাহারের ডেঙ্গু ধরার পড়ার পর স্বামী আইনজীবী তানজিম আল ইসলাম ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করে দক্ষিণ সিটি করপোরেশনকে নোটিশ দেয়ার পরই মেয়র সাঈদ খোকনের ছুটে আসা।
জানায়, কাল থেকে প্রতিটি ওয়ার্ডে নামবে ভ্রাম্যমাণ মেডিকেল টিম।
এলাকাবাসীরা অভিযোগ করে জানান, অপরিষ্কারই থাকে, আজকেই শুধু পরিষ্কারের তোড়জোড় দেখাচ্ছে। সিটি করপোরেশনের লোকজন কোনোভাবে পরিষ্কার করে চলে যায়। আজ মেয়রকে দেখাতে কাজ করছে। মেয়রকে দেখানো শেষ হলেই রাস্তা আবারও নোংড়া হয়ে থাকবে।
এসময় সাঈদ খোকন বলেন, তানজিম আল ইসলাম তার স্ত্রীর ডেঙ্গু ধরার পড়ায় ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করে উকিল নোটিশ দেয়।বিষয়টি আইনি প্রক্রিয়ায় রয়েছে।
কিন্তু মেয়র হিসেবে আমার নাগরিক আমার উপর ক্ষুব্ধ হয়েছে বিষয়টি দেখতে আসা আমার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। সেই দায়িত্ববোধ থেকে আমি চলে এসেছি।'
এদিকে, রোববার থেকে দক্ষিণের প্রতিটি ওয়ার্ডে ভ্রাম্যমাল মেডিকেল টিম কাজ করবে মেয়রের এ সিদ্ধান্তে সন্তুষ্ট নন এলাকাবাসী। প্রতিকারের চেয়ে প্রতিরোধের নজর দেয়ার দাবি তাদের।
সরকারি হিসেবে ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত তিনজন রোগীর মৃত্যুর কথা বলা হলেও মাঠের চিত্র বলছে ভিন্ন কথা।
এএস





