বেনাপোল- শার্শার বিভিন্ন ইউনিয়ন এর ওয়ার্ড এবং মহল্লায় যথাযোগ্য মর্যদায় জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করে।

বেনাপোল ইউনিয়ন পরিষদের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সকাল সাড়ে নয়টার সময় যশোর জেলার আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বেনাপোল পৌরমেয়র আশরাফুল আলম লিটন বিনম্র শ্রদ্ধায় পুস্প স্তাবক অর্পন করেন।

এ ছাড়া বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ কর্মচারী এমপ্লয়ীজদের উদ্যেগে বেনাপোল মাহবুবা এতিম খানায় উন্নত খানা ও আলোচনা সভা দোয়া ওমিলাদ মাহফিলের আয়োজন করেন।

বেনাপোল বন্দরের পরিচালাক নিতাই চন্দ্র সেন (উপ-সচিব) এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ কর্মচারী এমপ্লয়ীজ এর সাধারন সম্পাদক মনির হোসেন মজুমদার, বন্দরের খন্ডকালিন সদস্য জাহিদুল ইসলাম প্রমুখ।

সাধারন সম্পাদক মনির হোসেন মজুমদার মাহবুবা হক এতিম খানায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবনী এবং আদর্শ নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে এতিম এবং উপস্থিতী অতিথীদের উন্নত মানের খাবার পরিবেশন করেন স্থল বন্দর কর্তৃপক্ষ কর্মচারী এমপ্লয়ীজ।

এমবি