পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ৯ ঘণ্টার বেশি সময় ধরে লঞ্চ চলাচল বন্ধ থাকার পর সোমবার সকালে তা আবার স্বাভাবিক হয়েছে।
বৈরী আবহাওয়ার কারণে রোববার রাত ৯টার দিকে এই রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়।
ঘাট সূত্র জানা যায়, গত কয়েক দিন ধরেই পদ্মা-যমুনায় প্রবল স্রোতের কারণে লঞ্চ চলাচল ব্যাহত হচ্ছিল। রোববার সন্ধ্যা থেকেই নদীতে প্রচণ্ড ঢেউ উঠতে শুরু করে। পরে দুর্ঘটনা এড়াতে রাত ৯টা থেকে এই রুটে ৩৭টি লঞ্চের চলাচল বন্ধ করে দেওয়া হয়।
ঢাকা, ২৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





