বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যান সহকারী নিহতের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে উপ-সহকারী প্রকৌশলী মুশফিক আনোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

একইসঙ্গে মৃত্যুর ঘটনায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিক্রয় ও বিতরণ বিভাগ-১) বগুড়ার নির্বাহী প্রকৌশলী আব্দুর রশিদকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিক্রয় ও বিতরণ বিভাগ-২) বগুড়ার নির্বাহী প্রকৌশলী মো: তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনার সময় মুশফিক আনোয়ার তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেননি অভিযোগে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড তাকে সাময়িক বরখাস্ত করেছে। বোর্ডের পক্ষে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হযরত আলী এ আদেশ দেন। গঠিত তদন্ত কমিটিকে আগামী সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর দেড়টার দিকে বগুড়া শহরের ফুলবাড়ী বিসিক সড়কে পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের পূর্ব পাশে বিদ্যু‍ৎ পোলে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে নিহত হন শহীদুল ইসলাম (৩০)।

কেএইচ