পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের জন্য শুরু হচ্ছে বিআরটিসি বাসের অগ্রিম টিকিট বিক্রি। আগামী ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ঈদের আগের দিন পর্যন্ত চলবে এই টিকিট বিক্রি।
বিআরটিসি’র চেয়ারম্যান মিজানুর রহমান জানিয়েছেন, রাজধানীর গাবতলী, কল্যাণপুর, মতিঝিল ও জোয়ারসাহারা স্ট্যান্ড থেকে টিকিট বিক্রি করা হবে। ঈদে বিআরটিসি’র একমুখী (ঢাকা থেকে বিভিন্ন রুট) টিকিট বিক্রি করা হয় বলে জানান সংস্থার চেয়ারম্যান।
এআর





