মাগুরার শালিখা উপজেলার বিএনপি-জামায়াত কর্মীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করেছে।

শনিবার সন্ধ্যায় সীমাখালী বাজারে এ ঘটনা ঘটে।

পরিস্থিতি সামলাতে পুলিশ লাঠিচার্জ ও পাল্টা গুলি চালিয়েছে। এ সময় ১ পুলিশ সদস্যসহ ৫ জন আহত হয়েছেন।

পুলিশ ঘটনাস্থল থেকে বিএনপি-জামায়াতের একাধিক কর্মীকে আটক করেছে। বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে পুলিশের গুলিতে তাদের তিন কর্মী আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বিএনপি-জামায়াত কর্মীরা মিছিল করার জন্য সীমাখালী বাজারে সমবেত হওয়ার চেষ্টা করেন।

এ সময় শালিখা থানা পুলিশের একটি টিম সীমাখালী বাজারে গেলে বিএনপি-জামায়াত কর্মীরা তাদের বহনকারী গাড়ি লক্ষ্য করে ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করে পুলিশের গাড়ি ভাঙচুর করেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশও ফাঁকা গুলি চালায় ও লাঠিচার্জ করে।

পরে আওয়ামী লীগ কর্মীরাও বিএনপি-জামায়াত কর্মীদের ধাওয়া করে। এক পর্যায়ে বিএনপি-জামায়াত কর্মীরা পিছু হটলে পরিস্থিতি শান্ত হয়।

সংঘর্ষে দেলোয়ার নামে এক পুলিশ সদস্যসহ ৫ জন আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে জামায়াত সমর্থিত খাজা ডাক্তারসহ একাধিক ব্যক্তিকে আটক করেছে।

এমকে