যশোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের দু’টি সার্কেলের সদস্যরা গত দুই বছরে ৭শ’ ৪জন মাদক ব্যবসায়ির বিরুদ্ধে ২শ’ ৯৩টি মামলা দায়ের করেছেন। মোবাইল কোর্টের মাধ্যমে ২২১টি মামলা রুজু করেছেন। এ সময় মাত্র ৫শ’ ২৭ গ্রাম হেরোইন, ৪ হাজার ৩শ’ ৪৫ পিস ইয়াবা, ১ হাজার ৮শ’ ৩১লিটার তাঁড়ী, ৪ শ’ ৩৫ বোতল বিলাতী মদ, ২শ’ ৬৩ লিটার চোলাই মদ, ১শ’৮৪ বোতল ও ৩শ’ ৩৯.৩৮ লিটার রেকটিফাইট স্পিরিট, ১শ’ ১১ কেজি গাঁজা, ৭শ’ ১৫ গ্রাম গাঁজা ও ৯১টি গাঁজার গাঁছ, ৩শ’ ৮২ বোতল ভারতীয় বাংলা মদ, ৫ হাজার ১শ’ ৪৩ বোতল ফেনসিডিল, বিয়ার ১১০ ক্যান, প্রাইভেট কার ২টি,মোটর সাইকেল ৪টি, নগদ ১লাখ ৩৭ হাজার ৫শ’ মাদক বিক্রির টাকা,জীপ গাড়ী ১টি,৫ রাউন্ড গুলি,২টি ছুরি ও মোবাইল ফোন ১টি জব্দ করেছেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস সূত্রে জানা গেছে, গত ২০১৫ ও ১৬ সালের জানুয়ারী মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত জেলার ৯ টি থানা ও পৌরসভা এলাকায় ক ও খ সার্কেলের সদস্যরা পৃথক অভিযান চালায়।
গত বছরের জানুয়ারী থেকে ডিসেম্বর মাসে ২০৪টি মামলায় ৩৩২জন মাদক বিক্রেতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এ মাসে মোবাইল কোর্টের মাধ্যমে ৮৮টি মামলা রুজু করা হয়েছে। এ সময়ের মধ্যে অধিদপ্তরের কর্মকর্তারা মাত্র ৪০৭ গ্রাম হেরোইন, ২ হাজার ৪শ’ ৮২ পিস ইয়াবা, ১ হাজার ৩ শ’ ৬৪ লিটার তাঁড়ি, ১শ’ ৭৫ বোতল বিলাতী মদ ৪লিটার লুজ বিলাতী মদ, ২শ’ ৫০ লিটার চোলাই মদ, ৫৬ বোতল, ১শ’ ৪৪ লিটার রেকটিফাইট স্পিরিট, ৯৯ কেজি ১শ’ ৫৫ গ্রাম ও ৯০টি গাঁজার গাছ, ১শ’ ২৪ বোতল ভারতীয় বাংলা মদ, ২ হাজার ৫শ’ ৯০ বোতল ফেনসিডিল, ১শ’ ১০ ক্যান বিয়ার, ১টি প্রাইভেট কার, ১টি মোটর সাইকেল, মাদক বিক্রির নগদ ১০ হাজার ৫শ’ টাকা, ৫ রাউন্ড গুলি, ২টি ছুরি ও ১টি মোবাইল ফোন জব্দ করেছেন।
অপর দিকে, ২০১৫ সালের জানুয়ারী থেকে ডিসেম্বর মাস পর্যন্ত অভিযান চালিয়ে ৩শ’ ৭২ জন মাদক বিক্রেতার বিরুদ্ধে ৮৯টি মামলা দায়ের করেন। এ সময় ১শ’ ৩৩টি মোবাইল কোর্টের মাধ্যমে মামলা দায়ের করা হয়। এ সময়ের মধ্যে ২ হাজার ৫শ’ ৫৩ বোতল ফেনসিডিল, মাত্র ১শ’ ২০ গ্রাম হেরোইন, ১ হাজার ৮শ’ ৬৩ পিস ইয়াবা, ২শ’ ৬০ বোতল বিলাতী মদ, ১২ কেজি, ৬শ’ গ্রাম ও ১টি গাঁজার গাছ, ২শ’ ৫৮ বোতল ভারতীয় বাংলা মদ, ১শ’ ২৮ বোতল আর,এস, স্পিরিট, ১শ’ ৯৫ লিটার আর. এস স্পিরিট, ১৩ লিটার চোলাই মদ, ৪শ’ ৬৭ লিটার তাঁড়ী, ১টি প্রাইভেট কার, ১টি জীপ গাড়ী, ৩টি মোটর সাইকেল, ১টি ট্রাক ও নগদ মাদক বিক্রির ১লাখ ২৭ হাজার টাকা জব্দ করেছে।#
তারেক/জারিফ





