একুশে পদক পাওয়া বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দীর মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।

তাদের শোকবার্তায় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

পৃথক পৃথক এক বিজ্ঞপ্তিতে শোকবার্তা প্রকাশ করেছেন আজ মঙ্গলবার রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয় এ তথ্য জানিয়েছে।

রাষ্ট্রপতি এক শোকবার্তায় প্রয়াত শিল্পী সুবীর নন্দীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন। রাষ্ট্রপতি শিল্পীর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের জন্য গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, ‘সুবীর নন্দীর মৃত্যু বাংলাদেশের সঙ্গীত জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি।’

শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘পাঁচবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই জনপ্রিয় শিল্পী তাঁর কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।’ এ ছাড়া প্রধানমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

উল্লেখ্য, মঙ্গলবার (৭ মে) বাংলাদেশ সময় ভোর ৪টা ২৬ মিনিটে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে সুবীর নন্দীর বয়স হয়েছিল ৬৫ বছর।

এএস