নীলফামারী ডিমলা উপজেলায় পুলিশের অভিযানে চার ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে ডিমলা থানা পুলিশ।ডিমলা উপজেলার খালিশাচাঁপানী ইউনিয়নে অবস্থিত ডালিয়া পানি উন্নয়ন বোর্ড পাউবো এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। শনিবার তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।

আটককৃত ইয়াবা ব্যবসায়ীরা হলেন- উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের ডালিয়া এলাকার শহিদুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (৩৫) ওই এলাকারই কছির উদ্দিনের ছেলে সাদেদুর রহমান (৩৩),মশিয়ার রহমানের পুত্র শাহাজাহান ইসলাম(৩২) ও জলঢাকা উপজেলা সদরের মুদি পাড়া এলাকার মজিবর রহমানের ছেলে মীর আলম (৩২)।

ডিমলা থানা সুত্রে জানা গেছে, তারা দীর্ঘ দিনযাবত ইয়াবা ব্যবসা করে আসছিলেন,আটককৃত চার ব্যক্তিদের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯ (১) ৯(ক) ধারায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে,যার মামলা নং(২২)।

ডিমলা থানার ওসি-মোয়াজ্জেম হোসেন আটকের বিষয় নিশ্চিত করে জানান, আটককৃত চার ব্যক্তিকে শনিবার সকালে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

সুজন/নাজিব