২৬শে জুন আন্তর্যাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদক বিরোধী মানববন্ধন ও সমাবেশ করেছে দিনাজপুর জেলা উত্তর ছাত্রশিবির।

শুক্রবার সকাল ১০টার দিকে বীরগঞ্জ উপজেলার ঢাকা-পঞ্চগড় মহাসরকের পঁচিশ মাইল এলাকায় এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। এসময় তারা মাদক বিরোধী লিফলেটও বিতরণ করে।

মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রশিবির দিনাজপুর জেলা উত্তর সভাপতি মোঃ ময়নুল ইসলাম ও জেলা সেক্রেটারি মোঃ নাজমুল ইসলাম।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন শিবিরের জেলা অর্থ সম্পাদক মনিরুজ্জামান, সহকারী প্রশিক্ষণ সম্পাদক মোঃ ফাহমিদ জামান, বীরগঞ্জ থানা সভাপতি মোঃ কামারুজ্জামান, পৌর সভাপতি মোঃ শাহিন ইসলাম, কলেজ সভাপতি মোঃ হামিদুর রহমান সহ ছাত্রশিবিরের থানা ও স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য দেশবাশীর প্রতি উদ্বার্ত অাহ্বান জনিয়েছেন।

এসএইচ