রোববার (১২ অক্টোবর) সকাল ৯টা ২০ মিনিটে রাজধানীর আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা কেন্দ্রে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম এ কর্মসূচির উদ্বোধন করেন।

এক মাসব্যাপী এই ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সব শিশুকে এক ডোজ করে ইনজেকটেবল টাইফয়েড টিকা দেওয়া হবে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, জন্মসনদ না থাকা শিশুরাও এই টিকাদান কর্মসূচির আওতায় আসবে, যাতে কোনো শিশুই বাদ না পড়ে।

অনুষ্ঠানে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, “টাইফয়েডে এখনও আমাদের দেশের শিশুদের মৃত্যু হয়—এটা দুঃখজনক ও লজ্জার বিষয়। ডায়রিয়া, রাতকানা রোগের মতো টাইফয়েডও আমরা প্রতিরোধ করতে পারব ইনশাআল্লাহ।”

এটি দেশের প্রথম জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি। ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত এই টিকা সরকার পেয়েছে আন্তর্জাতিক ভ্যাকসিন সহায়তা সংস্থা গ্যাভির সহায়তায়।

এনএইচ