জামায়াতে ইসলামীর আমির ও সাবেক মন্ত্রী মাও: মতিউর রহমান নিজামীর রিভিউ খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখার প্রতিবাদে রাজধানীতে জামায়াত-শিবির বিক্ষোভ মিছিল করেছে।
আজ শনিবার সকাল নয়টায় মহানগরী কর্মপরিষদ সদস্য হাফিজুর রহমানের নেতৃত্বে রাজধানী যাত্রাবাড়ীর কুতুবখালি থেকে মিছিলটি শুরু হয়ে যাত্রাবাড়ী চৌরাস্তায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় ।
এছাড়াও মিছিলের অগ্রভাগে ছিলেন জামায়াতে ইসলামী যাত্রাবাড়ী পূর্ব থানা আমির নিজামুল হক, যাত্রাবাড়ী পশ্চিম থানা আমির খন্দকার আবুল ফাতেহ জামায়াতে নেতা হাবিবুল্লাহ বাহার, শাহজান খান, মোহাম্মাদ আলী, আতিকুর রহমান ও ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি সাদেক বিল্লাহ সেক্রেটারি রিয়াজ উদ্দিন সহ শিবির নেতা শাফিউল আলম, মজিবুর রহমান মন্জু, আব্দুল মা'বুদ শিকদার, আহসান হাবিব, ইমাম হোসাইন প্রমুখ ।
সমাবেশে বক্তারা বলেন, মাওলানা নিজামী শুধু একটি আদর্শবাদী দলের শীর্ষ নেতাই নয়। তিনি বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা ও আধুনিক দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার অন্যতম রূপকার। তাই আমরা মনে করি তাকে হত্যা করার মাধ্যমে সরকার এদেশ ও বিশ্ব ইসলামী আন্দোলনকে নেতৃত্ব শূর্ণ্য করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় কোন ব্যক্তি হত্যার মাধ্যমে আদর্শকে শেষ করতে পারে না । এই দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার রূপকার কে হত্যা করার মাধ্যমে দেশকে একটি তলা বিহীন রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে সরকার।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার মাওঃ মতিউর রহমান নিজামীর মৃত্যুদন্ড বহাল রেখে রায় ঘোষণার পরই জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান দেশব্যাপী এ কর্মসূচি ঘোষনা করেন।
এমবি





