বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদের সন্ধান, ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারীর বিরুদ্ধে প্রতিবাদ এবং চলমান হরতাল-অবরোধের সমর্থনে মিছিল করেছে ঢাকা কলেজ ছাত্রদল।

আজ শনিবার সকাল ৯ টায় সোহরোব হোসেন সৌরভের নেত্তৃত্বে কাটাবনে মিছিল করে ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।

মিছিলটি কাটাবন থেকে শাহবাগের দিকে আসলে পুলিশি বাধায় ছত্রভঙ্গ হয়ে যায়।

ইআর