অবরোধে যাএীবাহী বাসে আগুন দেওয়া বিএনপি ও জামায়াতের অর্ধ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে পুলিশ।

বুধবার নড়াইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে এ মামলা দায়ের করেন।

মামলায় ২৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২৫/৩০ জনকে আসামি করা হয়েছে।

এসআই হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় এ মামলা দায়ের করা হয় বলে জানান।

আরএম