খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বাদল খাঁন (৩৪) নামে এক বিএনপি কর্মীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে উপজেলার সদরে নিজের চায়ের দোকান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে সোমবার সকালে বাদল খাঁনের লাশ উদ্ধার করা হয়েছে। তাকে দুর্বৃত্তরা গলাকেটে হত্যা করে বলে ধারণা করা হচ্ছে। একই স্থান থেকে বাদল খানের স্ত্রীকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি মোসলেম উদ্দিন জানান, বাদল খান উপজেলা বিএনপির সদস্য ছিলেন।

এমএনজে