যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ২শ বোতল ফেনসিডিল, ২০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৫শ গ্রাম গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। এঘটনায় আরো ১১ জনকে পালাতক আসামী করে মামলা করা হয়েছে।
শুক্রবার(০৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে বেনাপোল রেলষ্টেশন ও পুটখালী গ্রাম থেকে পৃথক দুটি অভিযানে পোর্টথানা পুলিশ তাদের গ্রেফতার করে।
এরা হলেন, ২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ বেনাপোল রেলষ্টেশন এলাকা থেকে গ্রেফতার হয় দূর্গাপুর গ্রামের সেকেন্দারের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী হাসান(২৯) ও ৫শ গ্রাম গাঁজাসহ ভবারবেড় গ্রামের সোহারব হোসেনের স্ত্রী হনুফা বেগম(৪৫)।
অন্যদিকে একই সময় পৃথক আর একটি অভিযানে ২শ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয় বেনাপোলের পুটখালী গ্রামের ইউনুচের ছেলে মাদক ব্যবসায়ী শাহাবুদ্দিন(৩৪) ও কবীর(২৮)।
পুলিশ জানায়, তারা বেনাপোল সীমান্তের কয়েকটি মাদক বেঁচা-কেনার স্থানে বিশেষ অভিযান চালায়। এসময় বেনাপোল রেল ষ্টেশন ও পুটখালী গ্রাম থেকে ৪ চিহ্নীত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। পরে তাদের কাছ থেকে ফেনসিডিল,গাঁজা ও ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। মাদক দ্রব নিয়ন্ত্রন আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
বেনাপোল পোর্টথানা পুলিশের উপপরিদর্শক(এএসআই) ইকবাল হোসেন গ্রেফতারের বিষয়টি জানান, এরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। বার বার আটক হয় আবার ছাড়া পেয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিলো। এঘটনায় আরো ১১ জনকে পালাতক আসামী করে মামলা হয়েছে বলে ও জানান তিনি।
নাছির/ মাহমুদ





