নারায়ণগঞ্জের রূপগঞ্জে বেসরকারি প্রতিষ্ঠান সেজান জুস কারখানায় আগুনে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (০৯ জুলাই) পৃথক শোক বার্তায় আগুনে মৃতদের রূহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

শোকবার্তায় অগ্নিকান্ডে আহতদের দ্রুত সুস্থতা কামনাও করেছেন।

রূপগঞ্জ সেজান জুস ফ্যাক্টরিতে অগ্নিকান্ডের পর ৪৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে।বাসস

এমবি