কিশোরগঞ্জের ভৈরবে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে ৩ পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়েছে। রোববার সন্ধ্যায় শহরের চন্ডিবের এলাকায় এ সংঘর্ষ হয়।
পুলিশ জানায়, রোববার সন্ধ্যা ৭ টার দিকে বিএনপি নেতাকর্মীরা ওই এলাকায় কর্মী সমাবেশ করে। এসময় সমাবেশস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগের কিছু নেতাকর্মীর ওপর হামলা চালায় বিএনপি নেতাকর্মীরা। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এসময় পুলিশের ৩ সদস্যসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের স্থানীয় বেশ কয়েকটি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনার কিছুক্ষণ আগেই ভৈরব শহরের বিএনপি কার্যালয়সহ বেশ কয়েকটি দোকান ভাংচুর করা হয়। ঘটনায় পর থেকে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এসএম





