করোনাভাইরাসে (কোভিড-১৯) চাচার মৃত্যুর খবর পেয়ে দেখতে বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ জুন) ভোরে দিনাজপুর থেকে খুলনায় আসার পথে পাবনার ঈশ্বরদীতে ট্রাক ও পিকআপকের সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত শেখ শহীদ আলী (৩৫) খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা যুবলীগের যুগ্ম- আহ্বাবায়ক।
খুলনা মহানগর যুবলীগের আহ্বায়ক শফিকুর রহমান পলাশ জানান, আমের ব্যবসা করার উদ্দেশ্যে ভাড়ার পিকআপ নিয়ে শহীদ আলী দিনাজপুর যান। এরইমধ্যে শুক্রবার করোনা আক্রান্ত অবস্থায় তার চাচার মৃত্যু হয়। এ খবর শুনে দিনাজপুর থেকে খুলনায় উদ্দেশে রওনা দেন পলাশ। রাস্তায় ঈশ্বরদীতে ট্রাক ও পিকআপকের সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক বেঁচে গেলেও শহীদ আলী ঘটনাস্থলেই মারা যান।
মরহুমের ছোট ভাই শেখ সোহেল আহমেদ জানান, মৃত্যুকালে পলাশ আড়াই বছর ও সাত বছরের দুই ছেলে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ এশা শেরে বাংলানগর ঈদগাহ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বসুপাড়া কবরস্থানে দাফন সম্পন্ন হবে।
এমবি





