জেলার মাধবপুর উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৪ জন।
মঙ্গলবার (১৫ মে) সকাল ৮টার দিকে উপজেলার হরিতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি জসিম উদ্দিন খন্দকার বলেন, সকালে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে সিলেট যাচ্ছিল। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের হরিতলা এলাকায় পৌঁছলে বিপরীতমুখী একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ জন মারা যান। আহত হন ৪ জন।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশগুলো উদ্ধার করেন। আহতদের হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি।





