বগুড়া জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৮ এপ্রিল) রাত ৮টার দিকে বগুড়ার সহকারী পুলিশ সুপার (সদর) ও জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গাজিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ভাংচুর, অগ্নিসংযোগ ও নাশকতাসহ তার বিরুদ্ধে কমপক্ষে ১৫টি মামলা রয়েছে।
বগুড়া সদর থানার উপ পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, গোপন ও নির্ভরযোগ্য সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ বিকেল ৪টার দিকে গোদারপাড়া বাজার সংলগ্ন নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
জেডআই





