নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ট্রলারের ধাক্কায় নৌকা ডুবে শিল্পী (২৫) নামে এক পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে। টানবাজার এলাকায় রোববার সকাল পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ নৌ-ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, নিজ কর্মস্থলে যাওয়ার জন্য একটি নৌকায় করে নদী পার হচ্ছিলেন শিল্পী। এ সময় একটি মালবাহী ট্রলার ওই নৌকাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিল্পীর মৃত্যু হয়।
লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক তার পরিচয় জানা যায়নি।
এআর





