টাঙ্গানিকা প্রদেশের পরিবহনমন্ত্রী নরিস মুলঙ্গোইয়ি বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) এসব তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার তানজানিয়ার কিগোমা বন্দর থেকে প্রায় ১০০ যাত্রী ও পণ্য নিয়ে নৌকাটি কঙ্গোর কালেমিয়ে শহরের উদ্দেশে রওনা হয়। পরে কঙ্গোর ম্যাপেরা গ্রামের কাছে লেক টাঙ্গানিকায় এটি ডুবে যায়।
নৌকাটি কী কারণে ডুবে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
এপি জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে কঙ্গোতে নৌকাডুবির ঘটনায় শত শত মানুষের মৃত্যু হয়েছে। দেশটির অনেক নৌযানে অতিরিক্ত যাত্রী পরিবহন করা হয় এবং পর্যাপ্ত লাইফ জ্যাকেটও থাকে না।
কঙ্গোর বহু মানুষের জন্য এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের ক্ষেত্রে নৌপথই সবচেয়ে সস্তা ও সহজলভ্য মাধ্যম। তবে ১০ কোটির বেশি মানুষের দেশটিতে প্রয়োজনের তুলনায় পরিবহন অবকাঠামো অপ্রতুল।
এর আগে এক মাসেরও কম সময়ের মধ্যে কিগোমা-কালেমিয়ে নৌপথে এটি দ্বিতীয় বড় নৌদুর্ঘটনা।
সূত্র: আল জাজিরা
এস





