রাজধানীর শাহজানপুর এলাকা থেকে এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত আনুমানিক ৯টার দিকে এ/৭ রেলওয়ে কলোনির সামনে একটি মাঠের গাছ থেকে রায়হানের (১৮) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
পুলিশ আরও জানান, রায়হান ওই কলোনিতে থাকতো। প্রেমঘটিত কারণে সে ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে। নিহতের পিতার নাম রজব আলী। বাড়ি ঢাকার নবাবগঞ্জে।
ঢাকা, ২৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





