ঝিনাইদহ কালীগঞ্জে গাজা সেবনের অপরাধে অরবিন্দু মন্ডল (২৮) নামের এক যুবককে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সে কালীগঞ্জ উপজেলার খালকুলা গ্রামের মৃত অজয় মন্ডলের ছেলে।

মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ছাদেকুর রহমান ভ্রাম্যমান আদালত বসিয়ে এ করাদন্ড প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছাদেকুর রহমান জানান, মাদক বিক্রেতা ও সেবনকারী অরবিন্দু মন্ডলকে পুলিশ মঙ্গলবার সকালে আটক করে। পরে দুপুরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে ৬ মাসের করাদন্ড প্রদান করা হয়।

হাবিব/নাজিব