চট্টগ্রাম নগরীর হালিশহর থানার সবুজবাগ এলাকায় এক গৃহবধু আত্মহত্যা করেছেন। গৃহবধুর নাম রাণী আক্তার (২০) বলে জানা যায়।

বৃহস্পতিবার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে।

আত্মহননকারী রাণী বাগেরহাট জেলার মাতবর এলাকার সোহাগের স্ত্রী। হালিশহরে তারা ভাড়া বাসায় থাকতেন।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ শাহাজান কবির বলেন, ‘বৃহস্পতিবার সকালে নিজ ঘরের সিলিং এর সঙ্গে শাড়ি পেঁচিয়ে রাণী আক্তার আত্মহত্যা করেন।

খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি।’

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।

এসএইচ