ফেনীর দাগনভূঞায় মাছবাহী একটি ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপে ঘটনায় ৫ জন দগ্ধ হয়েছে। এর মধ্যে দু’জনের অবস্থা গুরুতর। তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজে নেওয়া হয়েছে।

শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।

জানা যায়, ফেনী-নোয়াখালী মহাসড়কের মাতুভূঞা নামক স্থানে একটি মাছবাহী ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

জেএ/জেআই