বগুড়ায় সদর থানা ছাত্রশিবিরের সভাপতিসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
পুলিশের দাবি এ সময় তাদের কাছ থেকে ১২টি তাজা ককটেল ও দুইটি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- সদর থানা ছাত্রশিবিরের সভাপতি মসিউর রহমান, ছাত্রশিবির কর্মী ইউসুফ এবং রাজু।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের ঝোপগাড়ী এলাকা থেকে তাদের আটক করা হয়।
জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার) গাজিউর রহমান জানান, নাশকতার জন্য প্রস্তুতিকালে তাদের আটক করা হয়েছে।
এএইচ





