পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ঢাকা-যশোর এবং ঢাকা-কুয়াকাটা সড়ক চার লেনে উন্নীত হবে বলে জানিয়েছেন সড়ক ও সেতু বিভাগের মন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার জাতীয় সংসদে সরকারি দলের এমপি আবুল হাসানাত আবদুল্লাহর এ সম্পর্কিত প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ২০১৮ সালের মধ্যে শেষ হবে পদ্মাসেতুর নির্মাণকাজ। এই সেতুকে কেন্দ্র করে পায়রা বন্দর পর্যন্ত সড়ককেও চার লেনে উন্নীত করা হবে।

এ সম্পর্কিত সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কটি ছয় লেনের এক্সপ্রেসওয়ে হতে পারে। কর্ণফুলী নদীর টানেল নির্মাণ চুক্তির সময় চীনের দুটি কোম্পানি এই প্রস্তাব দিয়েছে।

প্রশ্নোত্তর পর্বের আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সকাল সাড়ে ১০টায় শুরু হয় সংসদ অধিবেশন।

এসএইচ