নির্বিচারে ছাত্রশিবির-জামায়াতে ইসলামী ও বিরোধী নেতাকর্মীদের হত্যা, গুম, গুলি, বাড়ীঘর ভাংচুর ও গণগ্রেফতারের প্রতিবাদে ও রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধের দাবীতে দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালে সমর্থনে মিছিল করেছে ছাত্রশিবির খুলনা মহানগরী।

রোববার সকালে নগরীর দৌলতপুরে এ মিছিল বের করা হয়। মহানগরী ছাত্রশিবির নেতা হাদিসুর রহমানের নেতৃত্বে এ মিছিল বের করা হয়।

মিছিল করলে আতঙ্কে রিকশাসহ অন্যান্য যানবাহন এদিক ওদিক ছোটাছুটি করে। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করে শিবির।

মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সুজন কাজী, হাসানুল বান্না, মিম মোশাররফ প্রমুখ।

ইআর

https://www.youtube.com/watch?v=9PU_II8yj1M&feature=youtu.be